দেবীনগর হাই স্কুল মাঠে নূরুল ইসলাম বুলবুলের জনসভায় দিয়াড়বাসীর গণজোয়ার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর হাই স্কুল মাঠে জননেতা নূরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে দিয়াড় অঞ্চলসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে রূপ নেয়।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জননেতা নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা প্রতীকের কোনো বিকল্প নেই। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় জনসভায় আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান এবং চর অঞ্চলের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান। তাঁরা তাঁদের বক্তব্যে নূরুল ইসলাম বুলবুলকে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভায় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।