সাইমা হত্যার প্রতিবাদে ঝিনাইদহ–মাগুরা সড়ক অবরোধ
খুলনা ব্যুরো :
ঝিনাইদহে শিশু সাইমা আক্তার সাবা হত্যার প্রতিবাদে স্থানীয়রা ঝিনাইদহ–মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে অনুষ্ঠিত এই অবরোধ আড়াই ঘণ্টা স্থায়ী হয়। এ সময়ে মহাসড়কের দুই দিকে শতাধিক যানবাহন আটকে পড়ে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা ঘটনাস্থলে এসে পরিবারকে যথাযথ বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
গত বুধবার সকাল থেকে নিখোঁজ থাকা সাইমার মরদেহ রাতে পবহাটি গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।