চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মীসভা
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিথি:
চাঁপাইনবাবগঞ্জ -২(নাচোল - গোমস্তাপুর - ভোলাহাট) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে নাচোলে মঙ্গলবার বিকেলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে নাচোল ডাকবাংলা মাঠে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় ।
নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হকের সভাপতিত্বে কর্মীসবায় বক্তব্য দেন,মনোনয়ন প্রত্যসী জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসুউদা আফরোজ হক,প্রকৌশলী এমদাদুল হক,জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, প্রমূখ।
বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হবার এলাকার মানুষ ও দলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর কোন যোগাযোগ রাখেননি।আন্দোলন-সংগ্রামেও তাঁকে কোনদিন দেখা যায়নি।তাঁরা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে বলেন,আমিনুল ইসলাম ছাড়া মনোনয়ন প্রত্যাসীদের মধ্যে যে কাউকে মানতে রাজি আছেন ।কেননা তিনি(আমিনুল ইসলাম)বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে তিনি কাজ করেছেন ।প্রার্থী পুনঃমূল্যায়নের দাবি করেন বক্তারা।