সংবাদ শিরোনাম

খুলনায় “তারুণ্যের উৎসব ২০২৫” ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় “তারুণ্যের উৎসব ২০২৫” ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান

খুলনা ব্যুরো :

খুলনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আজ ৪ নভেম্বর মঙ্গলবার খুলনায় “তারুণ্যের উৎসব ২০২৫” উদযাপন করা হয়েছে। উপপরিচালকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত পথ নাটক ‘প্রত্যাশার আলো’ উৎসবের মুখ্য আকর্ষণ ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।

পথ নাটকে অংশগ্রহণ করেন কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের শিল্পীবৃন্দ।

উৎসবের পরে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির ২০২৪-২০২৫ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরাইয়া সিদ্দীকা, উপ পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভানেত্রীদের হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে নয়টি উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সমিতির নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।