সংবাদ শিরোনাম

ভোলায় মাতৃ নিলয় হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন: সেবা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রশংসা

 প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন   |   জেলার খবর

ভোলায় মাতৃ নিলয় হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন: সেবা ও স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রশংসা

মো: হানিফ, ভোলা জেলা প্রতিনিধি:

২০২৫–২৬ অর্থবছরের লাইসেন্স নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে ভোলা জেলার সুযোগ্য সিভিল সার্জন ডা: মু: মনিরুল ইসলাম -এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোলা সদর উপজেলার উকিলপাড়ায় অবস্থিত মাতৃ নিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে সিভিল সার্জনের সঙ্গে জেলা পরিসংখ্যানবিদ এবং ইউনিসেফের কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন। হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ সকল কর্মকর্তা-কর্মচারী যথা নিয়মে উপস্থিত থেকে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

সিভিল সার্জন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, রোগীসেবা, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মানে সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান—প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে সিভিল সার্জন কার্যালয়ে মাসিক রিপোর্ট প্রদান করে কিনা। যাচাইয়ে দেখা যায়, মাতৃ নিলয় হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়মিতভাবে প্রতি মাসে রিপোর্ট দাখিল করে আসছে।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা: মু: মনিরুল ইসলাম ইসলাম হাসপাতালটির মানসম্মত ও মানবিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার আহ্বান জানান এবং আগামীতেও রোগীবান্ধব সেবা আরও প্রসারিত করার পরামর্শ দেন।