খুলনা-৫ এ বিএনপি প্রার্থী আসগারের পূজা মণ্ডপ পরিদর্শন
মাসুদ আল হাসান, খুলনা প্রতিনিধি :
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগার লবি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফুলতলা ও জামিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
আজ ২৯ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় তিনি আটরা গিলাতলার বিলডাকাতিয়া, আটরা পালপাড়া ও দামোদর শারদীয় পূজা মণ্ডপে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, ফুলতলা ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল বাশারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা বলেন, রাজনৈতিক নেতাদের উপস্থিতি উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করে।