সংবাদ শিরোনাম

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধায় ডিবির মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মাদক কে না বলি মাদক মুক্ত দেশ গড়ি,মাদক একটি সামাজিক ব্যাধি,যা দেশের যুব সমাজ কে ধ্বংস করছে,এই মাদকের কারণে খুন,ছিনতাইয়ের মত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে,এই ধরনের কর্মকান্ড থেকে দেশের যুব সমাজ কে রক্ষা করতে,মাদক নির্মূলে বাংলাদেশ সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি ইউনিট সারা দেশে দিন রাত কাজ করে চলছে,তারেই ধারাবাহিকতায় জসিম উদ্দিন,পুলিশ সুপার,গাইবান্ধা এর সার্বিক দিকনির্দেশনায় এবং মোতালেব হোসেন,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,গাইবান্ধা এর নেতৃত্বে নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর থানা এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করিয়া।অদ্য  ১১/০৭/২৬ খ্রিঃ২১ঃ৩৫ ঘটিকায় গাইবান্ধা সদর থানা পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড এর  মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন।গাইবান্ধা হতে দারিয়াপুর গামী পুরাতন ব্রীজজের নীচে দক্ষিণ পার্শ্বে কতিপয় মাদক ব্যবসায়ী,অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সময়  গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ মিয়া (২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম,সাং-মিতালী বাজার কুটিপাড়া,থানা- গাইবান্ধা,জেলা -গাইবান্ধা এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০(দশ)পিস Tapentadol Teblets এবং ২। শ্রী প্রান্ত বাসফোর (২১), পিতা-শ্রী কালা বাসফোর,সাং-পিকে বিশ্বাস রোড,সুইপার কলোনী,থানা-গাইবান্ধা জেলা- গাইবান্ধা এর পরিহিত হাফ প্যান্টের সামনের ডান পকেট হইতে প্লাস্টিকের কৌটায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন  (০৭) সাত পুড়িয়া  উদ্ধারপূর্বক জব্দ করা হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধ নিয়মিত মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক।এবিষয়ে মোতালেব হোসেন,অফিসার ইনচার্জ,গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা,তিনি বলেন মাদক জুয়া নির্মূলে মাননীয় পুলিশ সুপার এর নির্দেশ মোতাবেক আমরা গাইবান্ধা জেলার প্রতিটি উপজেলায় অভিযান পরিচালনা করে আচ্ছি,আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন,আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।মাদক ও জুয়া সহ সব ধরনের অপরাধ দমনে,আমরা সব সময় প্রস্তুত আছি

Advertisement
Advertisement
Advertisement