ভোমরা সীমান্তে বিজিবির অভিযানে ডায়মন্ডের নাকফুল উদ্ধার, ট্রাক সহ আটক ২ ভারতীয়
খুলনা ব্যুরো :
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে বিশেষ অভিযানে ভারত থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক থেকে ২১৬টি ডায়মন্ডের নাকফুল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। জব্দ করা ট্রাক ও অলংকারের মোট মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জুলাই বিকেলে ভোমরা চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১৬টি ডায়মন্ডের নাকফুল উদ্ধার করেন বিজিবির সদস্যরা।
এ সময় ট্রাকটির চালক সমরেশ দাস ও তাঁর সহযোগী রাম মণ্ডলকে আটক করা হয়। জব্দ করা ট্রাকটির নিবন্ধন নম্বর WB-59B-9919।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ডায়মন্ডের নাকফুলগুলোর আনুমানিক মূল্য ৪৫ লাখ ৬২ হাজার টাকা। জব্দ করা ট্রাকটির মূল্য প্রায় ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখ ৬২ হাজার টাকা।
প্রাথমিক তদন্তে বিজিবির ধারণা, শুল্ক ফাঁকি দিয়ে মূল্যবান এসব অলংকার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ পণ্য আমদানি এবং রাজস্ব ফাঁকি রোধে তাদের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির দাবি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান নিয়ন্ত্রণে চলমান তৎপরতার অংশ হিসেবে এই