গাইবান্ধায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গ্রেফতার -১ জন
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে,মাদক কে জিরো টলারেন্সে নামিয়ে আনার লক্ষে বাংলাদেশ পুলিশের কয়েকটি ইউনিট দিন রাত কাজ করে যাচ্ছে,তারেই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায়
গাইবান্ধা জেলা পুলিশ সুপার,জসিম উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায়,মোতালেব হোসেন,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,গাইবান্ধা এর নেতৃত্বে, একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে,গাইবান্ধা জেলাধীন গাইবান্ধা সদর থানা, এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করিয়া,গাইবান্ধা পৌরসভা এলাকায় জেলা গোয়েন্দা শাখার জিডি নং- ৪৭,তারিখ- ০৭/০৭/২০২৬খ্রি.মূলে সরকারি গাড়ীযোগে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা কালে। ০৭/০৭/২০২৬ খ্রি:গাইবান্ধা জেলার সদর থানাধীন গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানার মোড়, ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে পাকা রাস্তার উপর অবস্থান কালে ১| মোঃ নুরু মিয়া(৫৫),পিং - মৃত চয়েন উদ্দিন,সাং-পশ্চিম রাধাকৃ্ষ্ণপুর, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা কে গ্রেফতার করা হয় |ধৃত আসামীর দেহ তল্লাশী করার সময় আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে তার পরিহিত চেক লুঙ্গির ডান কোচ হইতে সাদা পলিথিনে মোড়ানো ১৫০( একশত পঞ্চাশ) গ্রাম শুকনো গাঁজা ,যাহার অনুমান মূল্য ৩০০০ (তিন হাজার )টাকা উদ্ধার করিয়া সাক্ষিদের উপস্থিতিতে ইং-০৭/০৭/২৬ তারিখ,১৭.৩০ ঘটিকায় যথাযথ বিধি মোতাবেক জব্দ করা হয়।ধৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা সদর থানার মামলা নং-১৭, তারিখ-০৭/০৭/২০২৬, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) দায়ের করা হয়েছে|আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। এ বিষয় গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতালেব বলেন মাদক ও জুয়া সহ সকল ধরনের অপরাধ দমনে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবায়নে আমরা সব সময় প্রস্তুত আছি। আপনারা গোপনে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করুন আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।মাদকে কোন ছার নাই।