সংবাদ শিরোনাম

সুন্দরগঞ্জে মানবিক সহায়তা এ্যাম্বুলেন্স সেবা শুভ উদ্বোধন

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে মানবিক সহায়তা এ্যাম্বুলেন্স সেবা শুভ উদ্বোধন

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সুন্দরগঞ্জ উপজেলার ৬ সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,জহুরুল হক এর নিজস্ব অর্থায়নে জনগনের সেবায় একটি এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন। ৫ জুলাই ২০২৬ খ্রি: সকাল ১০ ঘটিকায়,৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ মাঠে, মানবিক সহায়তা এ্যাম্বুলেন্স সেবা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।মো:জহুরুল হক,চেয়ারম্যান,৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ সুন্দরগঞ্জ,গাইবান্ধ,এর সভাপতিত্বে,প্রধান অতিথি,হিসাবে উপস্থিত ছিলেন মো:মাজেদুর রহমান,মাননীয় জাতীয় সংসদ সদস্য ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ইফফাত জাহান তুলি,উপজেলা নির্বাহী অফিসার,সুন্দরগঞ্জ,গাইবান্ধা।সৈয়দ রোকনুজ্জামান,সেক্রেটারি (ভারপ্রাপ্ত),বাংলাদেশ জামায়াতে ইসলামি গাইবান্ধা জেলা শাখা।শাহীন মোহাম্মদ আমানুল্লাহ,অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা,গাইবান্ধা।শহিদুল ইসলাম মঞ্জ, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি,সুন্দরগঞ্জ উপজেলা শাখা।প্রধান অতিথি,মাজেদুর রহমান,মাননীয় জাতীয় সংসদ ২৯ গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ,এর বক্তব্যে তিনি বলেন,অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সেবা করা এটা একটি মহৎ গুন,যা আল্লাহ পছন্দ করেন,যে কাজ গুলো আল্লাহ তালা পছন্দ করেন সেগুলো আমাদের বেশি বেশি করে করা  দরকার,আসুন আমরা যারা সমাজে মধ্যবিত্ত আছি,জহুরুল হক চেয়ারম্যান এর মত দূস্থ অসহায় মানুষের জন্য এগিয়ে আসি তাদের বিপদে আপদে পাশে দাঁড়ীয়ে সাহস জোগাই যাতে করে তারে বিপদে ভেঙে না পড়ে।মানবিক সহায়তা এম্যাম্বুলেন্স সেবা,এর উদ্বোধন এর বিষয় জহুরুল হক চেয়ারম্যান,৬ নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদ, সুন্দরগঞ্জ,গাইবান্ধা,তিনি  বলেন আমার একটাই চাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের সাথে মিশে পথ চলা তাদের বিপদে আপদে পাশে দাঁড়া,আমার দীর্ঘ দিনের স্বপ্ন ছিল আমার সর্বানন্দ ইউনিয়নে জনগনের সেবায় একটা এ্যাম্বুলেন্স দেওয়া,যাতে করে অসহায় যারা টাকার অভাবে বা সময় মত চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতে পারে না ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়।আমার এই এম্যাম্বুলেন্স সেবা তাদের জন্য,যেন তারা অসুস্থ হলে তারা তারি হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবাটা নিতে পারে এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে।তিনি আরো বলেন প্রয়োজনে আরো একটি এম্যাম্বুলেন্স দেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ তৌফিক দান করেন।

Advertisement
Advertisement
Advertisement