গাইবান্ধা ডিবি পুলিশের অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুজন গ্রেফতার
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশক্রমে,মাদক কে জিরো টলারেন্সে নামিয়ে আনার লক্ষে বাংলাদেশ পুলিশের কয়েকটি ইউনিট দিন রাত কাজ করে যাচ্ছে,তারেই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায়
গাইবান্ধা জেলা পুলিশ সুপার,জসিম উদ্দিন এর সার্বিক দিকনির্দেশনায়,মোতালেব হোসেন,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,গাইবান্ধা এর নেতৃত্বে, একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে,গাইবান্ধা জেলাধীন গাইবান্ধা সদর থানা, এলাকায় মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করিয়া,অদ্য ০৪/০৭/২৬ খ্রিঃ০২ঃ২০ ঘটিকায়,গাইবান্ধা সদর থানাধীন ০৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজারস্থ ধৃত আসামি মোঃ শরীফ মিয়া পিতা মোঃ আব্দুর রউফ এর মুদি দোকান ঘরের ভিতর আসামী ১।মোঃ শরীফ মিয়া (২৭) পিতা মোঃ আব্দুর রউফ ২। মোহাম্মদ ফিরোজ (৩০) পিতা- মৃত- নয়া মিয়া উভয় সাং উত্তর ধানগড়া থানা ও জেলা গাইবান্ধদের কে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় মাদক সেবনের সরঞ্জমা সহ গ্রেফতার করতে সক্ষম হয়।যাহার গাইবান্ধা সদর থানার ননএফআইআর প্রসিকিউশন নং ১০০ তারিখ ০৪/০৭/২০২৬ খ্রিঃ ধারা- ২০১৮ এর ৩৬(৫) ধারা।এ বিষয় গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতালেব বলেন মাদক ও জুয়া সহ সকল ধরনের অপরাধ দমনে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের নির্দেশনা বাস্তবায়নে আমরা সব সময় প্রস্তুত আছি। আপনার গোপনে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহন করবো।মাদকে কোন ছার নাই।