সংবাদ শিরোনাম

গাইবান্ধায় এসআই ও ইন্সপেক্টরদের জন্য ৬ দিনব্যাপী মামলা তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:০০ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধায় এসআই ও ইন্সপেক্টরদের জন্য ৬ দিনব্যাপী মামলা তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

শনিবার (৪ এপ্রিল ২০২৬) গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। তিনি তাঁর বক্তব্যে দক্ষ ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং পুলিশি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, আধুনিক ও কার্যকর তদন্ত পদ্ধতি আয়ত্তের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা সম্ভব। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম। এছাড়া ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কোর্স কো-অর্ডিনেটর, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী এসআই ও ইন্সপেক্টরদের মামলা তদন্ত সংক্রান্ত দক্ষতা ও পেশাগত সক্ষমতা উন্নয়নে বিভিন্ন তাত্ত্বিক ও ব্যবহারিক সেশন পরিচালিত হবে।