গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার। ​

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন   |   রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার।  ​

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েসের নেতৃত্বে একটি বিশেষ টিম শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে কাজীর চক এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় স্থানীয় হাসান রহমানের বাড়ি থেকে হাতেনাতে চার হ্যাকারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:স্বপন মিয়া (২০): পিতা- শহিদুল ইসলাম (তালুককানুপুর)।সৌরভ রহমান (২১): পিতা- ছামছুল রহমান (তালুককানুপুর)।

​হাসান রহমান (২২): পিতা- মৃত আব্দুল মান্নান সরকার (তালুককানুপুর)।নুর আলম সরকার (২২): পিতা- রাজা মিয়া (রাখালবুরুজ ইউনিয়ন)।

​হ্যাকিংয়ের কৌশল পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট টার্গেট করে হ্যাকিং চালিয়ে আসছিল। তারা মূলত সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা আত্মসাৎ করতো। হ্যাকিংয়ের মাধ্যমে তারা সাধারণ মানুষের কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও থানায় মামলা আছে (নং ৫২,)নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement