মাধবপাশা জমিদার বাড়ির দিঘি

 প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন   |   জাতি, সংস্কৃতি ও ঐতিহ্য

মাধবপাশা জমিদার বাড়ির দিঘি

ডেক্স নিউজ:

বাকলা-চন্দ্রদ্বীপ রাজবাড়ি থেকে ৩০০ মিটার উত্তরে এই জমিদার বাড়িটি অবস্থিত। এখানে দুটি অংশে একাধিক প্রাসাদের ধ্বংসাবশেষ এখনো টিকে আছে। বাড়িটি প্রায় ৩০০ বছরের পুরোনো। বরিশাল জেলার প্রাচীন জমিদার পরিবার হচ্ছে এই মাধবপাশা জমিদার পরিবার। চৌদ্দ শতকের শুরুতে দনুজমর্দম দেব বা দনুজ রায় মুসলমান বিজয়ীদের দ্বারা বিতাড়িত হওয়ার পর সোনারগাঁও থেকে বর্তমান বাকেরগঞ্জ অঞ্চলে চন্দ্রদ্বীপ নামে একটি ক্ষুদ্র হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করেন। দনুজ রায় ছিলেন মাধবপাশা জমিদারদের পূর্বপুরুষ।

দনুজ রায়ের কয়েক পুরুষ পরে হরিবল্লবের সময় পর্যন্ত (১৪৮৭ খ্রি.) চন্দ্রদ্বীপ রাজ্য স্বাধীন ছিল। এরপর চন্দ্রদ্বীপ মুসলিম সুলতান ও আফগান শাসকদের আশ্রিত বা করদ রাজ্যে পরিণত হয়। হরিবল্লবের পুত্র জয়দেবের কোনো পুত্র সন্তান না থাকায় তার কন্যা কমলা দেবী রাজ্য শাসন করতেন। কমলা দেবীর উদ্যোগে পটুয়াখালী জেলার বাউফল থানার কালাইয়া গ্রামে ১০০ একর স্থানজুড়ে খননকৃত কমলা রাণীর দিঘিটির অস্তিত্ব এখন আর নেই। বর্তমানে এটি একটি ধানক্ষেত।

১৯৫০ সালে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর মাধবপাশা জমিদারির অবসান ঘটে। মাধবপাশা জমিদারির নিদর্শন হিসেবে দুর্গাসাগর দিঘি এবং বরিশাল-মাধবপাশা রাস্তা এখনো টিকে আছে। রাজবাড়ি থেকে রাজা কন্দর্পনারায়ণ নামাঙ্কিত একটি কামান আবিষ্কৃত হয়েছে। মাধবপাশা জমিদার বাড়ি এবং নিকটস্থ দুর্গাসাগর দিঘি প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত।

Advertisement
Advertisement
Advertisement