সংবাদ শিরোনাম

রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত

অনলাইন ডেস্ক
২১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

খুলনা

রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর মুজগুন্নি এলাকায় সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় হোসনে আরা নীলা (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি খুলনা নগরীর খালিশপুর থানার মুজগুন্নি ২১ নম্বর রোডের ৩৩৭ নম্বর ভবনে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর সোয়া দুইটার দিকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাসা থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, মাথায় গুরুতর আঘাতের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, দুর্ঘটনায় ওই নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাসটি কুষ্টিয়া থেকে খুলনার সোনাডাঙ্গার দিকে যাচ্ছিল।