খুলনায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ‘শ্যুটার কালা মিয়া’ আটক
খুলনা ব্যুরো :
খুলনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কালা মিয়া ওরফে ভেলু নামে এক ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশ তাকে ‘শ্যুটার কালা মিয়া’ হিসেবে উল্লেখ করেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় কালা মিয়ার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।