খুলনায় ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য মিঠু গ্রেপ্তার

 প্রকাশ: ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য মিঠু গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১৭ আগষ্ট সোমবার দুপুরে নগরীর নতুন রাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি সূত্র জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে নতুন রাস্তা এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করা হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত ‘বি কোম্পানি’ নামের সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে খুলনা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, মিঠু বেনাপোল সীমান্তের উদ্দেশে খুলনা থেকে যাচ্ছিলেন। পথে নতুন রাস্তা এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, মিঠুর বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং তাঁর অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে আরও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement