খুলনায় মাসিক ‘নয়া ধূমকেতু’ পত্রিকার মোড়ক উন্মোচন

 প্রকাশ: ১২ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় মাসিক ‘নয়া ধূমকেতু’ পত্রিকার মোড়ক উন্মোচন

খুলনা ব্যুরো :

খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মাসিক ‘নয়া ধূমকেতু’ পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট)  আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমাজ, সংস্কৃতি ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত। সভাপতিত্ব করেন মাসিক ‘নয়া ধূমকেতু’র সম্পাদকমণ্ডলীর সভাপতি অধ্যক্ষ এ কে এম গোলাম আযম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা এবং পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

আলোচনায় বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সৃজনশীল সাংবাদিকতা এবং জনকল্যাণমূলক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। সমাজে জনসচেতনতা তৈরির পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরা হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, খুলনার সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে মাসিক ‘নয়া ধূমকেতু’ পত্রিকাটি ইতিবাচক ভূমিকা রাখবে।

Advertisement
Advertisement
Advertisement