সংবাদ শিরোনাম

বাংলাদেশ ক্যাবল শিল্পে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের নেট মিটারিং চুক্তি স্বাক্ষর

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন   |   খুলনা

বাংলাদেশ ক্যাবল শিল্পে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের নেট মিটারিং চুক্তি স্বাক্ষর

খুলনা ব্যুরো :

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে স্থাপিত ১ দশমিক ০ মেগাওয়াট (এসি) ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্টের নেট মিটারিং কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড (বাকেশি) ও পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ২৯ জুলাই ২০২৬ অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এ চুক্তির মাধ্যমে নেট মিটারিং ব্যবস্থার আওতায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড তাদের রুফটপ সোলার প্ল্যান্টে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। এতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুতের সাশ্রয় এবং পরিবেশবান্ধব শিল্পায়নকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে এ উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Advertisement
Advertisement
Advertisement