সংবাদ শিরোনাম

খুলনায় গভীর রাতে গুলিতে যুবলীগকর্মী নিহত, এলাকায় চাঞ্চল্য

 প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০২:১১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় গভীর রাতে গুলিতে যুবলীগকর্মী নিহত, এলাকায় চাঞ্চল্য

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইসমাইল (৩২) নামে এক যুবলীগকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ইসমাইল বড় খালপাড় এলাকার বাসিন্দা শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, পুলিশে হামলাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগও রয়েছে তার নামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া ১২টার দিকে দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা ইসমাইলকে লক্ষ্য করে গুলি চালায়। এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

হত্যার পেছনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement