সংবাদ শিরোনাম

সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন   |   খুলনা

সাতক্ষীরায় সাইবার বুলিং ও সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সমন্বয় সভা অনুষ্ঠিত

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

অনলাইনে সাইবার বুলিং, শোষণ ও নির্যাতন, মানসিক, যৌন ও শারীরিক সহিংসতার শিকার শিশু, যুব ও নারীদের বর্তমান পরিস্থিতি এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে করণীয় নির্ধারণে সাতক্ষীরায় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। 

ব্রেকিং দ্য সাইলেন্স-এর পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন খুলনা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ও যুগ্ম সচিব মো. হুসাইন শওকত। 

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিন চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্তোষ কুমার নাথসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।





Advertisement
Advertisement
Advertisement