খুলনার নিরালায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় গতকাল রাতে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি আত্মহত্যা করেছে। এ বিষয়ে খুলনা থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশের ময়না তদন্ত আজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ফারজানা ইসলাম রিয়া (৩১)স্বামী নিশাদ রায়হান হৃদয় নিরালা ০৭ নাম্বার রোডের একটি ভাড়া বাসার ভিতরে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে তার পরিবার জানিয়েছে।
পরবর্তীতে তার বাড়ির আত্মীয়-স্বজন তাৎক্ষণিকভাবে ফারজানা ইসলাম রিয়া কে গলায় ফাঁস দেয়া থেকে নামিয়ে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ( ব্রটডেড) মৃত ঘোষণা করেন।
৩০ জুলাই বৃহস্পতিবার সকালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মৃত রিয়ার পাঁচ বছরের একটা পুত্র সন্তান রয়েছে।তার স্বামী রায়হানের মোবাইলের ব্যবসা রয়েছে। পুলিশ বলছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর বিষয়টি তদন্ত করলে আসল ঘটনা বেরিয়ে আসবে।