খুলনায় খালিশপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
খুলনা ব্যুরো :
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল বৃহস্পতিবার (২৩ জুলাই) খালিশপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার মোস্তফা কামাল খালিশপুর থানার বৈকালি বাজারের পেছনের এবি সিদ্দিক লেন এলাকার বাসিন্দা। তিনি আব্দুল খালেক মৃধার ছেলে।
উপপুলিশ কমিশনার (গোয়েন্দা) মোঃ আহাদুজ্জামান মিয়া জানান, অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।