সংবাদ শিরোনাম

খুলনায় দুর্বৃত্তের গুলিতে দশম শ্রেনীর স্কুল ছাত্রী আহত

 প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে দশম শ্রেনীর স্কুল ছাত্রী আহত

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে দুর্বৃত্তদের গুলিতে ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার দিকে ইতি ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত কার্যক্রম শুরু করেন। হামলার উদ্দেশ্য ও হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।