বেনাপোলে মাদক সহ চোরাচালানি পণ্য উদ্ধার
খুলনা ব্যুরো :
যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ কাশির সিরাপ, শাড়ি, থ্রি-পিস, কম্বল, কসমেটিকস, চকলেট, মসলা ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৩১ লাখ ৭৪ হাজার ৯৬০ টাকা।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।