খুলনায় তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:০৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় তথ্য অধিকার আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খুলনা ব্যুরো : 

তথ্য অধিকার আইন-২০০৯ এর কার্যকর বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

এ লক্ষ্যে তথ্য অধিকার আইন-২০০৯, এর বিধিমালা, প্রবিধানমালা ও স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকা বিষয়ে দিনব্যাপী এক সেমিনার ৪ জুন বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন মোঃ আবদুল্লাহ হারুন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মিজ সিফাত মেহনাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে তথ্য অধিকার আইন-২০০৯ এর বিধিমালা ও প্রবিধানমালার ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ মেহেদী হাসান।

সেমিনারে তথ্য অধিকার আইনের গুরুত্ব, প্রয়োজনীয়তা, বিধিমালা, প্রবিধানমালা এবং স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ নির্দেশিকাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

Advertisement
Advertisement
Advertisement