গাংনীতে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ২শিশুসহ নিহত ৩
খুলনা ব্যুরো :
মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ৪ জুন দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের ইজিবাইকচালক আরিফ হোসেন (৩৫), যশোরের ঝিকরগাছার আবরার হোসেন (১১) এবং উত্তর শালিকা গ্রামের এক বছর বয়সী আফরিন। আহত হয়েছেন মাহিন হোসেন (৩০) ও তার স্ত্রী মুক্তা খাতুন (২৪)।
স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, মাহিন হোসেন স্ত্রী ও মেয়েকে নিয়ে ইজিবাইকে করে মেহেরপুর যাচ্ছিলেন। পথে অলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আরিফ হোসেন নিহত হন। গুরুতর আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আবরার হোসেন ও আফরিনের মৃত্যু হয়।
গাংনী থানার ওসি উত্তম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ