বাগেরহাটে মাদক সেবনের দায়ে যুবকের কারা ও অর্থদন্ড

 প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন   |   খুলনা

বাগেরহাটে মাদক সেবনের দায়ে যুবকের কারা ও অর্থদন্ড

খুলনা ব্যুরো :

বাগেরহাট সদর উপজেলার রহিমাবাদ পূর্বপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে জিয়া খান (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর জেলা কার্যালয়, বাগেরহাট এবং বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে জিয়া খানের কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক সেবন এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে মামলা উপস্থাপন করা হয়।

মামলার প্রসিকিউশন দাখিল করেন উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার। শুনানি শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযুক্তকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Advertisement