খুলনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নিহত ১, আহত ৭-৮
খুলনা ব্যুরো :
খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের পুকুরে পড়ে গেলে একজন নিহত এবং অন্তত ৭-৮ জন আহত হয়েছেন।
বুধবার ৩ জুন সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে ছাইদুর রহমান ছাইদ (২৫)।
আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।