খুলনার রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

 প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনার রূপসায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনা ব্যুরো :

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শাহিনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

আহত শাহিনুর শেখ রূপসা উপজেলা-র তালতলা এলাকার বাসিন্দা এবং ২ নম্বর তালতলা ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহ-সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে তালতলা এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহিনুর। এ সময় মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি তার বাম উরুতে বিদ্ধ হয় এবং অপরটি কপালের পাশ ঘেঁষে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement