খুলনায় বাড়ি থেকে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

 প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় বাড়ি থেকে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর লবণচরা থানার স্কুলভিটা এলাকায় মো. রাশেদ কাজী (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ কাজী কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি খুলনার একটি প্রেসে কর্মরত ছিলেন।নিহতের বড় ভাই কাজী রাইসুল জানান, সকালে রাশেদ বাড়িতে ছিলেন। বেলা সোয়া ১১টার দিকে তার পরিচিত এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে স্কুলভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার উপপরিদর্শক (এসআই) পিযুষ দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে নিহতের পরিচিত ব্যক্তিদের সম্পৃক্ততার সন্দেহ করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement