শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ১

 প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন   |   খুলনা

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে  ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ১

খুলনা ব্যুরো :

যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মাদক সিরাপসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) দুপুরে গোগা বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মো. মিনারুল ইসলাম (২১) গোগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি সদস্যরা তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও একটি মোবাইল ফোন জব্দ করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি টহল দল অভিযান চালায়। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় মিনারুল ইসলামকে আটক করা হয়। পরে তল্লাশিতে তার কাছে মাদকদ্রব্য পাওয়া যায়।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement