খুলনার লবনচরায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন   |   খুলনা

খুলনার লবনচরায় অস্ত্র ও গুলিসহ  গ্রেপ্তার ২

খুলনা ব্যুরো :

খুলনায় একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে লবণচরা থানা এলাকার হরিণটানা গেট সংলগ্ন সিউল সিটি-২ আবাসিক এলাকার প্রবেশমুখে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, যশোর ল-১২-৮৫৯৬ নম্বরের একটি মোটরসাইকেলের দুই আরোহীকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তরিকুল ইসলাম তানভীর (২৫), পিতা মো. আলামিন উকিল, বাসিন্দা চানমারী মেসের সড়ক, খুলনা সদর এবং মো. কামাল হোসেন (৩৩), পিতা আব্দুল মালেক মুন্সি, বাসিন্দা মোল্লাপাড়া ভাই ভাই গলি, লবণচরা, খুলনা।

এ ঘটনায় লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারফ হোসেন জানান আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ।

Advertisement
Advertisement
Advertisement