খুলনায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান

খুলনা ব্যুরো :

আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে দরিদ্র পরিবারের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ (এ+) অর্জনকারী আটজন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। শিক্ষার্থীরা যাতে নিরবচ্ছিন্নভাবে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যেই এ বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—স্নেহা হালদার, খাদিজা খাতুন, সিফাতুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, ফাহমিদা আমিন, জাবেদ মৃধা, জান্নাতুল ফেরদৌস ও মো. রিফাত।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সাফল্য কামনা করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের শিক্ষা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।