দিঘলিয়ায় হত্যা মামলার আসামি আটক, অস্ত্র ও টাকা উদ্ধার

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন   |   খুলনা

দিঘলিয়ায় হত্যা মামলার আসামি আটক, অস্ত্র ও টাকা উদ্ধার

খুলনা ব্যুরো :

দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্রামের সাগর মোল্লা হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি আব্দুর রহমান (২৪)-কে পিরোজপুর থেকে আটক করেছে দিঘলিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে দিঘলিয়ায় এনে তার দেওয়া তথ্য অনুযায়ী দেয়াড়া কলোনি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা এবং নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের এবং আসামিকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।

Advertisement
Advertisement
Advertisement