সংবাদ শিরোনাম

নবীন বরণে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন কেসিসি প্রশাসক

 প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন   |   খুলনা

নবীন বরণে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর হাজী ফয়েজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক অনুপ কুমার বৈরাগীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক শেখ মোস্তফা কামাল, সাজ্জাদ হোসেন পরাগ, শেখ জামিরুল ইসলাম জামিল, সাদিকুর রহমান সবুজ ও মো. হারুন মোল্লা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement