জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনার নির্দেশ কেসিসি প্রশাসকের
খুলনা ব্যুরো :
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র পূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক সভায় মিলিত হন। সভায় তিনি নগরীতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত হন।
জলাবদ্ধতা নিরসনকে নগরীর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমেই এ সমস্যা মোকাবেলার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নগর সম্প্রসারণ, ময়ূর নদ সংস্কার, রিভার সাইড সড়ক নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত শহর রক্ষা বাঁধ মেরামতে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।
সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান ও শেখ মো. মাসুদ করিম, সিসিএইউডি প্রকল্পের টিম লিডার ক্যামেরুন ল’ ও মেহেদী হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।