সংবাদ শিরোনাম

কাল খালিশপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন   |   খুলনা

কাল খালিশপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

খুলনা ব্যুরো :

খুলনা জেলার খালিশপুরে কাল মঙ্গলবার (১০ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

এ উপলক্ষে ফ্যামিলি কার্ড পাইলট কার্যক্রমের আওতায় খালিশপুরের নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ্ বিদ্যাপীঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্বাচিত উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু।

আয়োজকরা জানিয়েছেন, নির্ধারিত সময়ে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।