সংবাদ শিরোনাম

শার্শা সীমান্তে জাল টাকা ও আইস উদ্ধার, আটক ১

 প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন   |   জাতীয়

শার্শা সীমান্তে জাল টাকা ও আইস উদ্ধার, আটক ১

মাসুদ আল হাসান, খুলনা 

যশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫০০ টাকার ৮৬টি জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে পৃথক অভিযানে মালিকবিহীন ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কায়বা ক্যাম্পের সদস্যরা রুদ্রপুর ও কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জাল নোট ও মাদক উদ্ধার করেন।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে চক্রের সদস্য হাসানুজ্জামান (৩০)কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ৮৬টি জাল নোট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, একই দিনে পৃথক অভিযানে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে।

আটক আসামি, জব্দ করা জাল নোট ও উদ্ধারকৃত মাদক শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।#