সংবাদ শিরোনাম

হুইপ রকিবুল ইসলামের খুলনা সফর

 প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন   |   খুলনা

হুইপ রকিবুল ইসলামের খুলনা সফর

খুলনা ব্যুরো :

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম তিন দিনের সফরে আজ ৮ মার্চ রবিবার রাতে খুলনায় আসছেন।

সফরসূচি অনুযায়ী তিনি ৯ মার্চ দুপুর ১২টায় দৌলতপুর মহসীন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন। একই দিন বিকাল ৫টায় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন।

পরদিন ১০ মার্চ সকাল ১০টায় নয়াবাটি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বিকাল ৫টায় ডিইএ আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। রাতে তিনি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।