সংবাদ শিরোনাম

খুলনায় র‍্যাবের অভিযানে দুই নারী গ্রেফতার সহ মাদক উদ্ধার

 প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় র‍্যাবের অভিযানে দুই নারী গ্রেফতার সহ মাদক উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে খুলনা জেলার খান জাহান আলী সেতুর টোলপ্লাজা সংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানে দুই বোন মনজু বেগম (৫১) ও মুক্তা বেগম (৩৬)-কে ৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।

তাদের বাড়ি সাতক্ষীরা জেলার সদর উপজেলার রসুলপুর এলাকার মধুমল্লার ডাঙ্গি গ্রামে। তারা মো. সাকাত হোসেন ও হামিদা বেগমের কন্যা।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় খুলনার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।