কুয়েটে শুরু ন্যাশনাল কেমিক্যাল ফেস্ট ‘রিয়েক্ট্রা ১.০ অনুষ্ঠিত
খুলনা ব্যুরো :
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ দিনব্যাপী ন্যাশনাল কেমিক্যাল ফেস্ট ‘রিয়েক্ট্রা ১.০’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সভাকক্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং উন্নত ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উদ্ভাবনী জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। এ ধরনের জাতীয় পর্যায়ের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং দেশের শিল্প খাতের উন্নয়নে নতুন ধারণা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখে।