১২ কেজি গাঁজাসহ বাস যাত্রী গ্রেফতার
খুলনা ব্যুরো :
বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৬ জানুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাগেরহাট সদর থানাধীন রনবিজয়পুর খানজাহান আলী মাজার মোড় এলাকায় জারিফ হোটেলের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা রায়েন্দাগামী পালকি পরিবহনে তল্লাশি চালিয়ে এ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন বাদশা হাওলাদার (৫৫)। তিনি মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম বহরবুনিয়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তল্লাশিকালে বাসের এক যাত্রীর দখল থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।