সংবাদ শিরোনাম

খুলনার দাকোপে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 প্রকাশ: ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন   |   খুলনা

খুলনার দাকোপে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের বানিশান্তা বাজার এলাকার ৫ নম্বর ওয়ার্ড থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দাকোপ থানা পুলিশ।

নিহত যুবকের নাম রাজু হাওলাদার (৩২)। তিনি ওই এলাকার মৃত শাহা আলম হাওলাদারের ছেলে। রাজু হাওলাদার বানিশান্তা ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাজু হাওলাদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে দাকোপ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ধারণা, সাংসারিক কলহ ও পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।