জাপানে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ নিয়ে খুলনায় আলোচনা সভা
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা বিষয়ে খুলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি বুধবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা বিভাগীয় কমিশনারের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
অর্থ বিভাগের আওতাধীন জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (এনএইচআরডিএফ)-এর উদ্যোগে আয়োজিত সভার বিষয় ছিল— ‘জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা’।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মোখতার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের প্রধান মো. তৌহিদুর রহমান শোকর।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুল আহসান , খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থাপিত প্রতিনিধি।
আলোচনা সভায় শিক্ষাবিদ, প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকেরা জানান, জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের বাস্তব সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, ভাষা শিক্ষা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের সচেতন করতেই এ আয়োজন।