কেসিসির উদ্যোগে ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ
খুলনা ব্যুরো :
শীতের তীব্রতা ও সোনালী রোদে অসহায়দের প্রতি সহানুভূতি জানাতে খুলনা সিটি কর্পোরেশন রবিবার ১১ জানুয়ারি গভীর রাতে রূপসা ঘাট, রেলওয়ে স্টেশন ও বিআইডব্লিউটিএ লঞ্চ ঘাটে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
প্রশাসক মোঃ মোখতার আহমেদ অনুষ্ঠানে সরাসরি কম্বল বিতরণ করেন। এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশনের এই উদ্যোগে শহরের সুবিধাবঞ্চিত মানুষদের শীতের হাত থেকে রক্ষা করতে সাহায্য করা হয়েছে।