সংবাদ শিরোনাম

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধারসহ অপহরণকারী আটক

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন   |   খুলনা

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধারসহ  অপহরণকারী আটক

খুলনা ব্যুরো :

মোংলা কোস্ট গার্ডের অভিযানে এক অপহৃত নারীকে উদ্ধার করা হয়েছে। এ সময় একজন অভিযুক্ত অপহরণকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসা মোছাঃ লিমা খাতুন (১৮)কে খুলনার দাকোপ থানার বানিশান্তা এলাকা থেকে কৌশলে অপহরণ করা হয়। দীর্ঘদিন বাড়িতে না ফেরায় ভুক্তভোগীর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

পরবর্তীতে ১০ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগীর স্বামী স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করতে গেলে সাগর মোল্লা (২৫) নামের একজন ব্যক্তি ভুক্তভোগীর ভাই পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনাটি কোস্ট গার্ডের নজরে এলে মোংলা বেইস থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।


উদ্ধারকৃত নারী ও আটককৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।