মোংলায় ট্রেনে কাটা পড়ে যুবতীর মৃত্যু
খুলনা ব্যুরো :
মোংলায় ৯ জানুয়ারি শুক্রবার দুপুরে ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি মোংলার দিগরাজের বিদ্যারবাহন রেললাইনে ঘটেছে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা পৌরসভার শেহালাবুনিয়া রিগনপাড়ার বাসিন্দা। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা-বেনাপোল কমিউটার’ ট্রেনটি বিদ্যারবাহন এলাকায় পৌঁছালে নয়মী ট্রেনে কাটা পড়ে। এতে তার মৃত্যু হয়।
মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী জানান, ঘটনাস্থল নির্জন হওয়ায় তিনি সেখানে একা কেন ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তার পরিবারকেও খবর দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা অনুসন্ধান করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।