সংবাদ শিরোনাম

গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন ডিআইজি মাসুম বিল্লাহ তালুকদার

 প্রকাশ: ০৯ জানুয়ারী ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন   |   খুলনা

গাইবান্ধার বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন ডিআইজি মাসুম বিল্লাহ তালুকদার

শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:

​গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় অবস্থিত বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ রেলওয়ে হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআরএম এন্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ মাসুম বিল্লাহ তালুকদার।

​আজ শুক্রবার (০৯ জানুয়ারি) তিনি এই পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান গাইবান্ধার পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন।

​পরিদর্শনকালে ডিআইজি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং রেলওয়ে নিরাপত্তা ও জনসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে বালাসীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।