সংবাদ শিরোনাম

কলারোয়ায় কলেজছাত্রী সুরাইয়া নিহত: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৯:১১ অপরাহ্ন   |   খুলনা

কলারোয়ায় কলেজছাত্রী সুরাইয়া নিহত: শিক্ষার্থীদের সড়ক অবরোধ

খুলনা ব্যুরো :

সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী ট্রলি ও ইজিবাইকের সংঘর্ষে কলেজছাত্রী সুরাইয়া নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। ‘কলারোয়ার সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে তারা উপজেলা প্রশাসনের কাছে তিন দফা দাবি উপস্থাপন করেছে—অবৈধ মাটি উত্তোলন বন্ধ, ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং কলারোয়া সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।

প্রাথমিকভাবে প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে সোমবার দুপুর সাড়ে ১২ টায় শিক্ষার্থীরা কলারোয়া সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে। পরে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবু নাহার ও কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এলাকায় দুর্ঘটনার কারণে শোক ও ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীরা সতর্ক করেছেন, তাদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।